দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

খুলনা বিভাগে ভোক্তা অধিকার অভিযানে ১৪ প্রতিষ্ঠানে জরিমানা, আদায় ৯৯ হাজার ৫০০ টাকা

"সাংবাদিক মোরা ভাই-ভাই, বিভেদ নয় ঐক্য চাই": অধিকার আদায়ে সাংবাদিকদের বিশাল সমাবেশের ডাক

ইরানের নতুন বাণিজ্য কৌশল: পাকিস্তানের বন্দর ঘিরে গড়ে উঠছে বিকল্প ট্রানজিট রুট

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আমিরাতে হামলার ঘটনায় ইরানকে ঘিরে বিতর্ক, সৌদি যুবরাজের কঠোর প্রতিক্রিয়া

কেরালার বাম দুর্গে তরুণীর চমক: ৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়ার ঐতিহাসিক জয়

হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা: আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলা, নিরাপত্তা নিয়ে শঙ্কা

স্বামী অদলবদলের আবেদন ঘিরে তোলপাড়: মধ্যপ্রদেশে দুই বোনের মামলা আদালতে, কী বলছে আইন?

ইরান যুদ্ধ পরিস্থিতি প্রতি ঘণ্টায় অবনতির দিকে: জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

-ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল সরবরাহ সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই আশ্বস্ত করেছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা নেই। যেখানে তেল সরবরাহ রয়েছে, সেখানে পাম্প চালু রাখা হচ্ছে; আর যেখানে সরবরাহ নেই, সেখানেই সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

সোমবার এক বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। তিনি উল্লেখ করেন, ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা মোট চাহিদার এক-তৃতীয়াংশেরও কম।

তিনি আরও বলেন, সরবরাহ ঘাটতির কারণেই কিছু পাম্পে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তবে এটি কোনো স্থায়ী সমস্যা নয়। সরবরাহ স্বাভাবিক হলে সব পাম্পই পুনরায় চালু হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একইসঙ্গে দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়েছে, যাতে ভোক্তাদের ভোগান্তি কমে এবং পাম্পগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

দেশে জ্বালানি তেল সরবরাহ সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই আশ্বস্ত করেছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা নেই। যেখানে তেল সরবরাহ রয়েছে, সেখানে পাম্প চালু রাখা হচ্ছে; আর যেখানে সরবরাহ নেই, সেখানেই সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

সোমবার এক বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। তিনি উল্লেখ করেন, ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা মোট চাহিদার এক-তৃতীয়াংশেরও কম।

তিনি আরও বলেন, সরবরাহ ঘাটতির কারণেই কিছু পাম্পে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তবে এটি কোনো স্থায়ী সমস্যা নয়। সরবরাহ স্বাভাবিক হলে সব পাম্পই পুনরায় চালু হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একইসঙ্গে দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়েছে, যাতে ভোক্তাদের ভোগান্তি কমে এবং পাম্পগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর