দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: "আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতিতে শীর্ষস্থান পেয়েছিল দেশ"

রামপালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ১৩ জন

বিরোধী দলের বাধা ও হট্টগোল: উত্তপ্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পন্ন

"বিগত তিন সংসদ নিয়ে প্রশ্ন: 'জনগণের ম্যান্ডেট ছিল না' বলে দাবি"

"তপ্ত রোদের পর স্বস্তির বৃষ্টি: ধেয়ে আসছে বজ্রঝড়"

"জুলাই সনদ: প্রথম অধিবেশনের কেন্দ্রবিন্দুতে আন্দোলনের চেতনা"

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

সাহসী সাংবাদিক জাহিদ ইকবালের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল

কোতোয়ালি থানায় নারী নির্যাতন, মারধর ও লুটপাটের অভিযোগ

ময়মনসিংহ সদর এলাকার কোতোয়ালি থানায় এক নারী তার প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, গুরুতর জখম, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি থানাধীন সুতিয়াখালী এলাকার লালু সরকার বাড়ি সংলগ্ন স্থানে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এ সময় অভিযুক্তরা কিল, ঘুষি, লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

ভুক্তভোগীকে রক্ষা করতে গেলে তার স্বামী ও সন্তানকেও মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। তারা থানায় অভিযোগ বা মামলা করলে আরও বড় ক্ষতি করা হবে বলেও ভয় দেখায়।আসামি ১/ মোস্তাকিম, ও সাব্বির, পিতা সুজন মিয়া তারা এলাকার লাঠিয়াল বাহিনী, তারা গ্রামের কোন মানুষ কে মানুষ মনে করে না।এবং কোন মাতুব্বর বিচার শালিসি করলে তারা কারো বিচার মানে না।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ১৪ মার্চ ২০২৬

কোতোয়ালি থানায় নারী নির্যাতন, মারধর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর