দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ৪ জঙ্গি গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

রূপগঞ্জে পুলিশি অভিযানে ছিনতাইকারী আটক, উদ্ধার দুই মোটরসাইকেল

রাজেন্দ্রপুরে অভিযান: ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী গ্রেপ্তার

রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাকিব গ্রেপ্তার

বিনামূল্যে আইনি সহায়তা নিয়ে নরসিংদীতে দিবস উদযাপন

সিলেট রেলওয়ে জেলায় ডিআইজি মাহমুদুর রহমানের পরিদর্শন, সালামি ও ক্রেস্ট প্রদান

ফরিদপুরে নৃশংস ত্রিমুখী হত্যা: ভোরে কলাবাগান থেকে গ্রেফতার অভিযুক্ত

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি টিম, আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ৪ জঙ্গি গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ৪ জঙ্গি গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
-ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রথমে ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়। একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন এবং ড্রোন-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সঙ্গে সম্পৃক্ত। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া ড্রোন ও প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে তারা নজরদারি বা হামলার প্রস্তুতি নিচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : রাজধানীতে অস্ত্র ড্রোনসহ গ্রেপ্তার,

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ৪ জঙ্গি গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রথমে ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়। একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন এবং ড্রোন-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সঙ্গে সম্পৃক্ত। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া ড্রোন ও প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে তারা নজরদারি বা হামলার প্রস্তুতি নিচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর