দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

লাইসেন্স ছাড়াই খাদ্য পণ্যের মোড়কজাত, নওগাঁয় বিএসটিআই অভিযানে জরিমানা

সিন্ধু জলচুক্তি: শান্তির কূটনীতি, নাকি অসম সমঝোতার দীর্ঘ ছায়া?

মাদকবিরোধী অভিযানে জাতীয় স্বীকৃতি, দেশসেরা তালিকায় শেরপুর জেলা পুলিশ

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন শলাকা ১৭ টাকা করার দাবি

উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন রোডম্যাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর

বাংলাদেশ কাঁটাতার ভয় পায় না’—সীমান্ত ইস্যুতে হুমায়ুন কবিরের কড়া বার্তা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু, সরকার বলছে প্রস্তুতি শেষের পথে

পুলিশ সপ্তাহ ২০২৬: রাজারবাগে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

-ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল অভিবাসী। ভূমধ্যসাগরে ছয় দিন ধরে খাদ্য ও পানির অভাবে ভেসে থাকার পর ২২ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত অবস্থায় ২১ জন বাংলাদেশিসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রিস কোস্টগার্ড জানায়, ক্রেটা দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদান এবং একজন চাদের নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, যাত্রাপথে যারা মারা গিয়েছিলেন তাদের মরদেহ পাচারকারীদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দুইজন গুরুতর অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে জানা গেছে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা ছয় দিন খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভেসে থাকে। প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এ ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে আটক করেছে। তাদের মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ জন। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সও জানিয়েছে, ইউরোপে প্রবেশের চেষ্টায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ১৩ মে ২০২৬

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল অভিবাসী। ভূমধ্যসাগরে ছয় দিন ধরে খাদ্য ও পানির অভাবে ভেসে থাকার পর ২২ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত অবস্থায় ২১ জন বাংলাদেশিসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রিস কোস্টগার্ড জানায়, ক্রেটা দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদান এবং একজন চাদের নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, যাত্রাপথে যারা মারা গিয়েছিলেন তাদের মরদেহ পাচারকারীদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দুইজন গুরুতর অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে জানা গেছে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা ছয় দিন খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভেসে থাকে। প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এ ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে আটক করেছে। তাদের মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ জন। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সও জানিয়েছে, ইউরোপে প্রবেশের চেষ্টায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর