দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নওগাঁর মান্দায় চলাচলের পথে বেড়া: জমি দখলের অভিযোগে বিপাকে কৃষক ও গ্রামবাসী

চট্টগ্রামের চকবাজারে বৃষ্টিতেই জলাবদ্ধতা: ‘মিনি কক্সবাজার’ বলে ব্যঙ্গ, ভোগান্তিতে এলাকাবাসী

আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যানদের অফিসে বসা ঘিরে উত্তেজনা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া

ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম প্রস্তুত: নকলায় মোবাইল কোর্টের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

টানা বর্ষণে সিলেটে বাড়ছে নদীর পানি, হাওড়ে আগাম বন্যার শঙ্কা

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়—দেশে ফিরেই বীরকন্যাদের বর্ণাঢ্য সংবর্ধনা

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন: হাইকোর্টের আদেশে নতুন মোড়, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খিলক্ষেত এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক মিল্লাত ও ফারহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান সাঞ্জু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, বিপ্লব হোসেন, মোহাম্মদ নুরু, জাহিদ আহমেদ, কাওলার দাদাভাই এবং অন্যান্য সংবাদকর্মী ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসে একসঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই ইফতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ০১ মে ২০২৬

খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খিলক্ষেত এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক মিল্লাত ও ফারহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান সাঞ্জু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, বিপ্লব হোসেন, মোহাম্মদ নুরু, জাহিদ আহমেদ, কাওলার দাদাভাই এবং অন্যান্য সংবাদকর্মী ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসে একসঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই ইফতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর