নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ সময় পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, "বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।"
আসিফ নজরুল জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিএনপির অভিপ্রায় অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, "ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।"
শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, কনভেনশন বা প্রচলিত নিয়ম অনুযায়ী আমন্ত্রিতদের তালিকা করা হচ্ছে, যা মন্ত্রিপরিষদ বিভাগ (ক্যাবিনেট ডিভিশন) তদারকি করছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিদেশি কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন।
ভবিষ্যৎ রাজনীতি বা পরবর্তী মন্ত্রিসভায় নিজের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন শেষে তিনি দলীয় কোনো মন্ত্রিসভার অংশ হতে চান না।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন