বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে অনুষ্ঠিত এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতা কীভাবে আগামী দিনে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বা নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় এবং এতে চীনের কোনো ধরনের হস্তক্ষেপ বা মন্তব্য নেই। তবে চীনা রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, সেই নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
হুমায়ুন কবির আরও জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি, শিল্পসহ বিভিন্ন খাতে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে চীন কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সার্বিকভাবে এই সাক্ষাৎকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন