দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বনানীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বিধবা নারী জিম্মির দাবি

আজ সব মসজিদে দোয়া, কাল আ.লীগের শোক মিছিল

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (০২ আগস্ট) দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেটি একদিন পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

এর আগে বলা হয়েছিল শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আজ সব মসজিদে দোয়া, কাল আ.লীগের শোক মিছিল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৪

featured Image

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (০২ আগস্ট) দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেটি একদিন পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

এর আগে বলা হয়েছিল শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর