দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

"শাসনব্যবস্থায় পরিবর্তন: পছন্দের জনবল নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে সরকার।

গোবিন্দগঞ্জে মর্টারসেল নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

কালামানিক দেব, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরার জালে উদ্ধার হওয়া মর্টারসেলটি ৫৩ বছর পরেও সক্রিয় ছিল।

গত বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল সেটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে প্রায় ২ কিলোমিটার এলাকা কেঁপে উঠে। গত শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোসাইপুর এলাকার করতোয়া নদীতে মাছ ধরার সময় গ্রামের জেলে এমারত আলীর জালে মর্টারসেল বোমা সদৃশ বস্তুটি উঠে আসে।

এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি তাদের হেফাজতে নেয় এবং বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়।

উদ্ধারের ৫ দিন পর আজ বুধবার (৩১ জুলাই) রংপুর থেকে আসা সেনাবাহিনীর ৬৩ পদাতিক বাহিনীর বোমা নিস্কিয় দল করতোয়া নদীর তীরে পৌঁছে পূর্ণ নিরাপত্তার মধ্যে বোমাটি নিস্ক্রিয় করে। এসময় বিকট শব্দে উপজেলার সাপমারা ও দরবস্ত ইউনিয়নের কয়েকটি এলাকা কেঁপে উঠে।

স্থানীয়দের ধারণা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে ছিল। পরবর্তীতে নদী ভাঙনে করতোয়া নদীর মধ্যে ডুবে ছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে রংপুর থেকে সেনাবাহিনীর (৬৩ পদাতিক) বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বালুর বস্তা ফেলে নিরাপত্তা বলয় সৃষ্টি করে মর্টারসেলটি নিষ্ক্রিয় করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে মর্টারসেল নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৪

featured Image

কালামানিক দেব, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরার জালে উদ্ধার হওয়া মর্টারসেলটি ৫৩ বছর পরেও সক্রিয় ছিল।

গত বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল সেটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে প্রায় ২ কিলোমিটার এলাকা কেঁপে উঠে। গত শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোসাইপুর এলাকার করতোয়া নদীতে মাছ ধরার সময় গ্রামের জেলে এমারত আলীর জালে মর্টারসেল বোমা সদৃশ বস্তুটি উঠে আসে।

এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি তাদের হেফাজতে নেয় এবং বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়।

উদ্ধারের ৫ দিন পর আজ বুধবার (৩১ জুলাই) রংপুর থেকে আসা সেনাবাহিনীর ৬৩ পদাতিক বাহিনীর বোমা নিস্কিয় দল করতোয়া নদীর তীরে পৌঁছে পূর্ণ নিরাপত্তার মধ্যে বোমাটি নিস্ক্রিয় করে। এসময় বিকট শব্দে উপজেলার সাপমারা ও দরবস্ত ইউনিয়নের কয়েকটি এলাকা কেঁপে উঠে।

স্থানীয়দের ধারণা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে ছিল। পরবর্তীতে নদী ভাঙনে করতোয়া নদীর মধ্যে ডুবে ছিল। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে রংপুর থেকে সেনাবাহিনীর (৬৩ পদাতিক) বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বালুর বস্তা ফেলে নিরাপত্তা বলয় সৃষ্টি করে মর্টারসেলটি নিষ্ক্রিয় করেছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর