ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা পূর্ব পাড়া, কালভার্ট সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত সাইয়্যেদুস সাক্বালাইন জামে মসজিদে মুসল্লীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি সম্প্রতি বন্ধ করে দেওয়ার ঘটনায় ধর্মীয় অধিকার, চলাচলের স্বাধীনতা ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উক্ত রাস্তাটি দীর্ঘ প্রায় তিন বছর ধরে প্রকাশ্যে, শান্তিপূর্ণভাবে ও নিরবচ্ছিন্নভাবে মুসল্লীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল, যা আইনগতভাবে একটি established right of way হিসেবে গণ্য হওয়ার যথেষ্ট উপাদান বহন করে। হঠাৎ করে কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় মুসল্লীদের নিয়মিত নামাজ ও ধর্মীয় ইবাদত পালনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় দক্ষিণখান থানার দায়িত্বপ্রাপ্ত দুইজন পুলিশ সদস্যের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসী ও মুসল্লীদের সামনে সংশ্লিষ্ট জমির মালিক ডাঃ মারওয়ান কবির সাহেব তার জমির পশ্চিম পাশ দিয়ে মুসল্লীদের চলাচলের জন্য রাস্তা রেখে বাউন্ডারি নির্মাণে স্পষ্ট সম্মতি প্রদান করেন, যা একটি মৌখিক সমঝোতা ও সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে রাস্তার অপর পাশের জমির মালিক মুসল্লীদের যাতায়াতের স্বার্থে জমি ছেড়ে দেওয়া সত্ত্বেও, পূর্বের সম্মতি উপেক্ষা করে ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ডাঃ মারওয়ান কবির সাহেব উক্ত দীর্ঘদিন ব্যবহৃত একমাত্র রাস্তাটি ইটের গাঁথুনি দিয়ে বাউন্ডারি নির্মাণ করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেন, যা বিদ্যমান সামাজিক সমঝোতা ভঙ্গ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বেআইনি হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন আইনজ্ঞরা।
এ বিষয়ে একই দিন বাদ জুমা মুসল্লীরা শান্তিপূর্ণভাবে ও বিনীতভাবে রাস্তা পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানালেও সংশ্লিষ্ট পক্ষ কোনো প্রকার গুরুত্ব প্রদান করেননি, যা সংবিধান স্বীকৃত ধর্ম পালনের স্বাধীনতা (অনুচ্ছেদ ৪১) এবং চলাচলের স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৬) পরিপন্থী বলে অভিহিত করছেন সচেতন মহল।
মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, একটি মসজিদে মুসল্লীদের যাতায়াতের একমাত্র পথ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া শুধু সামাজিক দায়িত্বহীনতা নয়, বরং এটি ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এলাকাবাসী ও মুসল্লীরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করে উক্ত রাস্তা পুনরায় উন্মুক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
স্থান:
সাইয়্যেদুস সাক্বালাইন জামে মসজিদ
আশকোনা পূর্ব পাড়া, কালভার্ট সংলগ্ন
আশকোনা, দক্ষিণখান
ঢাকা–১২৩০

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন