দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ৩১ মে ২০২৫

সুবাস্তু নজর ভ্যালিতে অনিয়মের পাহাড়: ম্যানেজার তৌহিদের ‘আশ্রয়ে’ তারেক-বেলাল সিন্ডিকেটের জালিয়াতি

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাতের রগ কেটে দিলেন বিএনপি কর্মী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে মো. নবীর উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর হাতের কবজির রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। বুধবার (২৮ মে) রাত ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছেন।

আহত নবীর উপজেলার হরণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রসূলপুর গ্রামের নবীর মিস্ত্রি বাড়ির মৃত মো. হোসেনের ছেলে। অভিযুক্ত ফারুক খলিফা (৪৫) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রসূলপুর গ্রামের মো. জাবের খলিফার ছেলে। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

হামলার শিকার নবীর উদ্দিনের ছেলে মো. আবু ছায়েদ বলেন, হাতিয়া বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বড় পশুর হাট বসে। হাটে গরু রাখার জায়গা না হলে স্থানীয়রা তাদের জায়গা বা দোকানের সামনে বাঁশ পুঁতে দিয়ে গরু বিক্রির ব্যবস্থা করে। পশুর হাটের বাহিরে কারো জায়গা বা দোকানের সামনে গরু বিক্রি হলে তারা কিছু টাকা নেয়। আমার বাবা হাতিয়া বাজারের পশুর হাটের দক্ষিণ পাশে আমাদের দোকানের সামনের জায়গায় বাঁশ পুঁতে গরু বিক্রির ব্যবস্থা করেন। গত মঙ্গলবার দুপুরের দিকে ওই জায়গায় এসে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে চাঁদা দাবি করেন ফারুক খলিফা। আমার বাবা তাকে বলেন- এখানে কি তোমার কোনো পুঁজি আছে, তোমাকে কেন টাকা দেব। তখন তিনি আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাতিয়া বাজারের হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ফের টাকা চায়। আমার বাবা অস্বীকৃতি জানালে সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ছুরি দিয়ে আমার বাবার ডান হাতের কবজি কেটে দেয়। এতে হাতের প্রায় সবগুলো রগ কেটে বিচ্ছিন্ন হওয়ার মতো হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফারুক খলিফার মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য সংযুক্ত করা যায়নি।

হাতিয়া বাজার হাটের ইজারাদার আমিরুল ইসলাম মতিন বলেন, ফারুক ইজারাদার পক্ষের লোক নয়। তাকে কোনো টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়নি। সে বিএনপির রাজনীতি করে এটা সত্য। আমার সামনেও টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। আমি বাসায় আসার ৩০ মিনিট পর এ ঘটনা ঘটে।

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, ফারুক খলিফা বিএনপি করে, কিন্তু সে কোনো পদে নেই। এখানে ইজারাদারের ভুল আছে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। কারো পক্ষ নেব না। যে অন্যায় করেছে সে আইন অনুযায়ী শাস্তি পাবে এটাই আমরা চাই

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাতের রগ কেটে দিলেন বিএনপি কর্মী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৫

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর