দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

হাবিব সরকার স্বাধীন

হাবিব সরকার স্বাধীন

স্টাফ রিপোর্টার


৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. সাইফুল ইসলামবাঁশখালীবাসীর গর্ব, এলাকায় আনন্দের জোয়ারচট্টগ্রামের বাঁশখালী উপজেলার হোগলকান্দি গ্রামের কৃতি সন্তান মো. সাইফুল ইসলাম ৪৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মো. সাইফুল ইসলাম এ সাফল্য অর্জন করেন। শৈশব থেকেই তিনি একজন মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এ কৃতিত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সফলতার প্রতিক্রিয়ায় মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি দেশ ও জাতির কল্যাণে একজন দায়িত্বশীল শিক্ষা ক্যাডার হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।খিলক্ষেত প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মো. সাইফুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খিলক্ষেত প্রেসক্লাব।খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন,“মো. সাইফুল ইসলামের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সমাজ ও তরুণ প্রজন্মের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”বিবৃতিতে তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম