জুলাই আন্দোলনের সময় সংঘটিত ব্যবসায়ী হত্যাকাণ্ডের বহুল আলোচিত মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরী-কে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন একই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জামাল উদ্দির মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন