দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

“শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা—ফ্রি ওয়াই-ফাই, এডু-আইডি ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক!”

তিন দিনে ১৯% টার্গেট পূরণ: হামের টিকায় এগোচ্ছে বাংলাদেশ, সামনে দেশব্যাপী বড় কর্মসূচি

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে উত্তেজনা: রাশিয়া-চীনের ভেটোয় আটকে গেল প্রস্তাব, বিশ্ব বাণিজ্যে শঙ্কা!

নতুন রূপে ফিরছে ‘নতুন কুঁড়ি’: ৩০ এপ্রিল উদ্বোধন, যুক্ত হচ্ছে খেলাধুলা ও বই পড়ার জাতীয় প্রতিযোগিতা

“আজ রাতেই কি ইতিহাস বদলাবে? হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনা, ইরানকে ট্রাম্পের কড়া বার্তা”

“ধান-ড্রাগনের পর এবার সূর্যমুখীতে বাজিমাত! সিংড়ার কৃষক জাকিরের স্বপ্ন এখন সোনালি তেলে”

দেশে জ্বালানি সংকট নয়, মজুত পর্যাপ্ত—সংসদে জ্বালানিমন্ত্রীর আশ্বস্ত বার্তা

“শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা—ফ্রি ওয়াই-ফাই, এডু-আইডি ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক!”

“শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা—ফ্রি ওয়াই-ফাই, এডু-আইডি ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক!”

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার (৮ এপ্রিল) সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে শিক্ষা উন্নয়নে ৪৩টি খাত চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল শিক্ষা বিস্তারে সরকার বড় উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া ডিজিটাল বৈষম্য কমাতে প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ইউনিক ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’ চালু করা হবে।

তিনি আরও জানান, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করতে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষায় স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স সংযোজন করা হবে।

আইসিটি খাতেও বড় উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ছয় মাসে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সব মিলিয়ে, শিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকারের এই বহুমুখী উদ্যোগ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

“শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা—ফ্রি ওয়াই-ফাই, এডু-আইডি ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক!”

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর