রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (দুপুর ১টা ১০ মিনিটে) হঠাৎ করেই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আশপাশে আতঙ্ক সৃষ্টি করে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৭টি ইউনিট। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে। এতে করে আশপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবুও নিরাপত্তার স্বার্থে এলাকাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন