দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: রেল-সড়ক-নৌপথে বাড়ছে চাপ, কোথাও স্বস্তি কোথাও ভোগান্তি

পেন্টাগনের মাথাব্যথার কারণ ইরানের ‘সাশ্রয়ী’ সমরাস্ত্র; পাল্টে যাচ্ছে সমুদ্র যুদ্ধের সমীকরণ।

সংঘাত আরও উসকে দিতে পারে হরমুজে যুদ্ধজাহাজ মোতায়েন, বাড়ছে শঙ্কা

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে যা বলছে চীন ও পশ্চিমা বিশ্ব

রুশ বহরে ইরানি ‘শাহেদ’ ড্রোন, বিশ্বকে সতর্ক করলেন জেলেনস্কি

"জাপানের অনীহা: হরমুজ প্রণালিতে সামরিক সংশ্লিষ্টতা এড়াতে চায় কিশিদা সরকার"

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন—জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা যাবে না। এমন পরিস্থিতি তৈরি হলে তিনি আর অফিসে আসবেন না বলেও জানান।

শনিবার (২৮ মার্চ) রাতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে সড়ক খোলা রাখতে হবে। মানুষের চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “যদি আমাকে নিয়মিত অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।”

এসময় তিনি আরও নির্দেশ দেন, দ্রুত রাস্তা পরিষ্কার করতে এবং সবাইকে রাস্তার একপাশে সরে দাঁড়াতে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

দেশের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়ানো যাবে না। বরং আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তার এই আকস্মিক ও কঠোর নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২৯ মার্চ ২০২৬

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন—জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা যাবে না। এমন পরিস্থিতি তৈরি হলে তিনি আর অফিসে আসবেন না বলেও জানান।

শনিবার (২৮ মার্চ) রাতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে সড়ক খোলা রাখতে হবে। মানুষের চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “যদি আমাকে নিয়মিত অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।”

এসময় তিনি আরও নির্দেশ দেন, দ্রুত রাস্তা পরিষ্কার করতে এবং সবাইকে রাস্তার একপাশে সরে দাঁড়াতে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

দেশের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়ানো যাবে না। বরং আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তার এই আকস্মিক ও কঠোর নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর