রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে ধারাবাহিক ছুটির ফলে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেওয়া এক নির্দেশনায়ও ছুটিজনিত শিক্ষাগত ঘাটতি পূরণে শনিবারগুলোতে ক্লাস চালুর কথা উল্লেখ করা হয়েছিল।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন