সবুজ বাংলাদেশের ইফতারে পরিবেশের বার্তা
রাজধানীর গুলশান এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলিকেন বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান থানা-র সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মিল্লাত, সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ঢাকা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার রেজা, শহিদুল্ল্যাহ কায়সার, মনির হোসেন, মো. বিপ্লব, হাওয়া আক্তার তোহা, মনজুরুল আলম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেসক্লাব-এর সভাপতি হাবিব সরকার স্বাধীন। এছাড়াও উপস্থিত ছিলেন গণমানুষের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরমান চৌধুরী, দৈনিক জাতীয় কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং দৈনিক আমাদের কণ্ঠ-এর রোমানা সাঞ্জুসহ গণমাধ্যমকর্মীরা।
ইফতার মাহফিলে বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, মাদকের ভয়াবহতা, নারী-পুরুষের সমতা এবং শিশু অধিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ করতে হবে এবং তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে জানানো হয়, সবুজ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন