ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধে শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, নির্মোহ ও নিরপেক্ষভাবে তালিকা প্রণয়ন করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় Dhaka Metropolitan Police (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা থেকে শুরু হবে, পরে সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে অভিযান পরিচালনা করা হবে। তালিকা প্রণয়নে কোনো পক্ষপাত থাকবে না। বিস্তারিত যাচাই-বাছাই শেষে তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পরিকল্পনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি ও ৫০ থানার ওসিদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যা শুনেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত সরকারের সময় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তেছে। তবে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ দায়ী নয়।
তিনি বলেন, “পুলিশকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে। কোনো ব্যক্তি-নির্ভর স্বৈরতান্ত্রিক নির্দেশ নয়, আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হবে। রুল অব ল’ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে—
১. চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনা।
২. অস্ত্রধারী, সন্ত্রাসী ও দাগি আসামিদের নির্মোহ তালিকা প্রণয়ন করে সাঁড়াশি অভিযান চালানো।
তিনি বলেন, “আমরা নিরপেক্ষভাবে তালিকা তৈরি করছি। স্ক্রুটিনি শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা পেলে এই উদ্যোগ সফল হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইজিপি Ali Hossain Fakir এবং ডিএমপি কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) Md Sarwarসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন