নিজস্ব প্রতিবেদক | ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দ্বিতীয় দিনের মতো আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৪ মার্চ), বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের সব আন্তঃনগর ট্রেনের টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে:
সকাল ৮টা থেকে: পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
দুপুর ২টা থেকে: পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে পরবর্তী দিনগুলোর টিকিট পাওয়া যাবে নিচের সূচি অনুযায়ী:
১৫ মার্চের টিকিট: ৫ মার্চ
১৬ মার্চের টিকিট: ৬ মার্চ
১৭ মার্চের টিকিট: ৭ মার্চ
১৮ মার্চের টিকিট: ৮ মার্চ
১৯ মার্চের টিকিট: ৯ মার্চ
২০-২২ মার্চের টিকিট: চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রয় সূচি জানানো হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম বিক্রিত এই টিকিটগুলো কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না।
এছাড়া, যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে ২৫ শতাংশ স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়ার) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র নন-এসি কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাতায়াত নির্বিঘ্ন করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন