দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

সারাদেশ

বনানী থানা ওসি তদন্ত মেহেদী হাসান প্রশংসার জোয়ারে

বনানী থানা  ওসি তদন্ত মেহেদী হাসান প্রশংসার  জোয়ারে।   করাইল অপরাধের আখড়া নামে চিহ্নিত। দীর্ঘক্ষণ চেষ্টার পর অস্ত্র উদ্ধার।  দক্ষতা ও চেষ্টায় একটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুস সামাদ (২৫)।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বনানী থানাধীন কড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকার একটি বাসায় রিভলবারসহ একজন অবস্থান করছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশী .২২ ম্যাগনাম মিনি রিভলবারসহ আব্দুস সামাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বনানী থানা  ওসি তদন্ত মেহেদী হাসান প্রশংসার  জোয়ারে