প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক ||
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর ফলে আগামীকাল শনিবার সারা দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।৩০ দিন সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা এবার ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ পালিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে তার পরদিন ঈদ উদযাপন করা হয়।তিনি আরও জানান, বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূর্ণ করার সিদ্ধান্ত হয়, ফলে শুক্রবার পুনরায় বৈঠকের প্রয়োজন হয়নি।যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা এখন ঈদের নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর