প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদ দেখা গেছে—বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা
নিজস্ব প্রতিবেদক ||
বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে রোজাবাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে মুসলমানরা সিয়াম সাধনায় অংশ নেবেন এবং পবিত্র রমজানের রোজা শুরু হবে।বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের তাৎপর্য উপলব্ধি করে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাধ্যমে মাসটির মর্যাদা রক্ষার আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ এবং দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ।
পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য সুযোগ। এ মাসে রোজা পালনের পাশাপাশি তারাবির নামাজ, কোরআন তিলাওয়াত এবং দুঃস্থদের সহায়তার মাধ্যমে ধর্মীয় অনুশাসন পালনে মুসল্লিরা অধিক মনোযোগী হয়ে ওঠেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর