প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর ৫ আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের আসনভিত্তিক চিত্রনরসিংদী-১ (সদর) : ১৪২টি কেন্দ্রের মধ্যে ৯৮টিনরসিংদী-২ (পলাশ ও সদরের ৩ ইউনিয়ন) : ৯১টির মধ্যে ৩৭টিনরসিংদী-৩ (শিবপুর) : ১০১টির মধ্যে ৮২টিনরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) : ১৬২টির মধ্যে ১১০টিনরসিংদী-৫ (রায়পুরা) : ১৬৭টির মধ্যে ৬৬টিরিটার্নিং অফিসার জানান, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা, ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, সংঘাতপ্রবণ এলাকা, স্থানীয় সামাজিক বাস্তবতা, যাতায়াত ব্যবস্থা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের চেষ্টা চলছে। এসব কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।এছাড়া, অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৫০টি ভোটকেন্দ্রেস্ট্রাইকিং টিমসেনাবাহিনীবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি ক্যামেরাসহ দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।প্রার্থী ও ভোটারের তথ্যনরসিংদীর ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে—নারী ভোটার: ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জনপুরুষ ভোটার: ১০ লাখ ৩০৪ জনহিজড়া ভোটার: ৩৬ জনপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর