প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
||
মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃআজ সোমবার ২৫ আগস্ট বিকেল ৪টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব ডঃ মোঃ রফিকুল ইসলাম হিলালীর আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ে অবৈধ পকেট কমিটি গঠন করেছেন। এতে প্রকৃত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং রোটারিয়ান এম নাজমুল হাসান।বক্তারা অবিলম্বে গঠিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর