দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যা

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যা

বিতর্কের জেরে নাজমুলকে দায়িত্বমুক্ত করছে বিসিবি

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও ইসি সচিব

আগামী নির্বাচিত সরকারের পাশে থাকার বার্তা চীনের

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন, স্বামীর পাশে চিরনিদ্রায়; নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান

সব লড়াইয়ের অবসান, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই।

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও ইসি সচিব

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও ইসি সচিব

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই তিনজনের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন জ্যেষ্ঠ সচিব। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আর এক মাসেরও কম সময় আগে রাষ্ট্রের পতাকাবাহী এয়ারলাইনের পর্ষদে তাদের যুক্ত করার আদেশ এসেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালকরা হলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে

এই নিয়োগের ফলে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে

এর আগে, গত ২৬ আগস্ট বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেও নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় তখন তার এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা ওঠে।

ইএইচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও ইসি সচিব

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই তিনজনের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন জ্যেষ্ঠ সচিব। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আর এক মাসেরও কম সময় আগে রাষ্ট্রের পতাকাবাহী এয়ারলাইনের পর্ষদে তাদের যুক্ত করার আদেশ এসেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালকরা হলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে

এই নিয়োগের ফলে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে

এর আগে, গত ২৬ আগস্ট বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেও নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় তখন তার এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা ওঠে।

ইএইচ

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর